বিএসটিআইয়ের ‘ক্যালিব্রেশন ফি’ কমলো

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম

সেবাগ্রহীতাদের দাবি এবং শিল্পখাতে মান সম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ দেওয়ার জন্য ক্যালিব্রেশন ফি কমিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিষ্ঠানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি এ্যাক্রেডিটেড ৬টি ল্যাবরেটরি থেকে প্রদত্ত ক্যালিব্রেশন সেবা মূল্য হ্রাস করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিএসটিআই’র ৪১তম কাউন্সিল সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএসটিআই হ্রাসকৃত ফি বাস্তবায়ন করছে।

ফলে শিল্প কারখানা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, সরকারি/বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এলপিজি/এলএনজি বটলিং প্লান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত নানাবিধ যন্ত্রপাতি পূর্বের তুলনায় অর্ধেকেরও কম মূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা গ্রহণ করতে পারবে।

অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত ছয়টি ল্যাবরেটরির আওতায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সুলভ মূল্যে ক্যালিব্রেশন করা হচ্ছে। এর মধ্যে মাস মেজারমেন্ট ল্যাবরেটরিতে বাটখারা ও ওজনযন্ত্র; লেন্থ অ্যান্ড ডাইমেনশন ল্যাবরেটরিতে মিটার স্কেল, মেজারিং টেপ, মাইক্রোমিটার, ভার্ণিয়ার ক্যালিপার্স, থিকনেস গেজ ও গেজ ব্লক; ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরিতে ভলিউমেট্রিক মেজার্স, গ্লাসওয়ার ও মাইক্রোপিপেট; টেম্পারেচার মেজারমেন্ট ল্যাবরেটরিতে থার্মোমিটার, ওভেন, ফারনেস, অটোক্লেভ, ইনকিউবেটর, হাইগ্রোমিটার ও ডাটালগার; ফোর্স অ্যান্ড প্রেসার ল্যাবরেটরিতে প্রেসার গেজ ও ব্লাড প্রেসার মেশিন এবং ইলেকট্রিক্যাল, টাইম অ্যান্ড ফ্রিকুয়েন্সি ল্যাবরেটরিতে স্টপওয়াচ, টাইমার, ভোল্টেজ (এসি/ডিসি), কারেন্ট (এসি/ডিসি), রেজিস্ট্যান্স, ওহমমিটার, ক্যাপাসিট্যান্স, ওয়াটমিটার ও ক্ল্যাম্পমিটার অন্তর্ভুক্ত রয়েছে।

বিএসটিআই জানিয়েছে, ক্যালিব্রেশন ফি হ্রাসের ফলে দেশের বিভিন্ন শিল্পখাত, গবেষণা ও সেবা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা গ্রহণে আরও আগ্রহী হবে। এর মাধ্যমে দেশে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন ও ভোক্তা স্বার্থ সংরক্ষণ আরও সুদৃঢ় হবে।

একাত্তর/আরএ
পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গ্রাহকের সব সেবা অনলাইনে দিতে ই-সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। ইউএসডিএর অর্থায়নে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর