বিএসটিআইয়ের অনলাইন সেবা চালু

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গ্রাহকের সব সেবা অনলাইনে দিতে ই-সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। ইউএসডিএর অর্থায়নে বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে এ সফটওয়্যারের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্বে) মো. নুরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম। 

যে সেবাগুলো অনলাইন নেওয়া যাবে-

  • সেবাগ্রহীতারা পণ্যের মান সনদ (সিএম লাইসেন্স), 
  • ছাড়পত্র, হালাল সার্টিফিকেট, 
  • ম্যানেজমেন্ট সিস্টেমস সার্টিফিকেট, 
  • মেট্রোলজি লাইসেন্স, 
  • পণ্যের মোড়কজাত সনদ, 
  • পণ্য পরীক্ষণ প্রতিবেদন এবং  
  • বাংলাদেশ মান (বিডিএস) ই-সার্ভিস সিস্টেমের মাধ্যমে নিতে পারবেন।

বিএসটিআই জানায়, এ সিস্টেম ব্যবহার করে একজন সেবাগ্রহীতা অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন দাখিল, পরিদর্শন নোটিশ, টেস্ট, ফি দেওয়া এবং অ্যাপ্লিকেশন ট্র্যাকিং করতে পারবেন। বিএসটিআই কর্মকর্তারা আবেদনপত্র যাচাই, পরিদর্শন প্রতিবেদন, স্যাম্পল কালেকশন নোটিফিকেশন, টেস্ট রিপোর্ট, লাইসেন্সের প্রস্তাব এবং সর্বোপরি লাইসেন্স ফি গ্রহণ সাপেক্ষে লাইসেন্স দিতে পারবেন।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
সেবাগ্রহীতাদের দাবি এবং শিল্পখাতে মান সম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ দেওয়ার জন্য ক্যালিব্রেশন ফি কমিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর