একদিনের ব্যবধানে স্বর্ণ ও রূপার দাম আরও কমলো

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৮ পিএম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে তিন হাজার ৬৭৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ চার হাজার ২৮৩ টাকা। 

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বর্ণের নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে। এর আগে রোববার (২৬ অক্টোবর) আরও এক দফা স্বর্ণের দাম কমায় বাজুস।

স্বর্ণের নতুন দাম

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে তিন হাজার ৬৭৪ টাকা কমিয়ে দুই লাখ চার হাজার ২৮৩ টাকা
  • ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে তিন হাজার ৪৯৯ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা 
  • ১৮ ক্যারেটের এক ভরিতে দুই হাজার ৯৯৭ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে দুই হাজার ৫৫৪ টাকা কমিয়ে এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

কমেছে রূপা দামও 

  • ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার ২২৪ টাকা কমিয়ে চার হাজার ২৪৬ টাকা
  • ২১ ক্যারেটের এক ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে চার হাজার ৪৭ টাকা
  • ১৮ ক্যারেটের এক ভরিতে ৯৯১ টাকা কমিয়ে তিন হাজার ৪৭৬ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৭৫৮ টাকা কমিয়ে দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
একাত্তর/এসি
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর