কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম।

নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে দুই লাখ ৯৫ টাকা। যা আজ পর্যন্ত ছিলো দুই লাখ দুই হাজার ৭০৯ টাকা। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ডলার। 

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৯৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি প্রায় এক লাখ ৯১ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

তবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

আরবিএস
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর