‘মূলধারার ব্যাংকের জন্য হুমকি হতে পারে ডিজিটাল ব্যাংক’

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ ব্যাংক। তবে, বাস্তবতা হলো দেশে এখনও ৭০ শতাংশ লেনদেন হয় নগদ টাকায়। এই অবস্থা থেকে পুরোপুরি ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করাটা বেশ চ্যালেঞ্জ। যদিও আগামী ৫ বছরে বাংলাদেশে যদি লেসক্যাশ বাস্তবায়ন করা যায় সেটিও বড় সফলতা বলে মনে করেন বিশেষজ্ঞরা।

শনিবার (৮ নভেম্বর) ফিনটেক সামিটে তারা বলেন, ক্যাশলেস লেনদেনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলেই কেবল সবাইকে ডিজিটাল লেনদেনে অন্তর্ভুক্তি করা সম্ভব।

১৭ কোটি মানুষের এই দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৫০ লাখ। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১ কোটি ৭০ লাখ। এছাড়া ২ কোটি ৪০ লাখ এমএফএস অ্যাকাউন্ট আছে।

প্রতিদিন ১২ হাজার কোটি টাকা ডিজিটাল লেনদেন হয়। এটি দিনের মোট লেনদেন ৩০ শতাংশেরও কম। এখনো ৭০ শতাংশের বেশি লেনদেন হয় নগদ টাকায়। এই বাস্তবতায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজন করা হয় দিনব্যাপী ফিনটেক সামিট।

যেখানে বক্তারা বলেন, পুরোপুরি ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করাটা বাংলাদেশ ব্যাংকের জন্য চ্যালেঞ্জ। যদিও আগামী ৫ বছরে বাংলাদেশে যদি লেসক্যাশ বাস্তবায়ন করা যায় সেটিও বড় সফলতা বলে মনে করেন তারা। 

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা কার্ডের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন।

বিভিন্ন ব্যাংকের কর্তারা বললেন, গ্রাহকের সুরক্ষা সবার আগে নিশ্চিত করতে হবে। তাদের ক্যাশ টাকার ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে। তাহলেই কেবল ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করা সম্ভব।

কোনো সেবা উন্মুক্ত করার আগে সে সম্পর্কে ব্যাংকগুলোকেই গ্রাহকের সচেতন করতে হবে। তাদের তথ্যও সুরক্ষিত করতে হবে। তবে, ক্রেডিট কার্ডের সহজ প্রাপ্তি নিশ্চিত করতে এনবিআর’র ভূমিকা এক্ষেত্রে অগ্রগণ্য। এমনটাই জানালেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান।

তবে ডিজিটাল ব্যাংক, মূল ধারার ব্যাংকের জন্য ভবিষ্যতে হুমকি হতে পারে বলেও মনে করেন আলোচকরা।

একাত্তর/আরএ
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর