সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে তিন হাজার ৯৬৬ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২২ হাজার ৭৩ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 

সোমবার (২২ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার ৭৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) ঘোষণা দিয়ে সোমবার থেকে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিলো এক হাজার ৫০ টাকা। তার আগে ১৬ ডিসেম্বর এক হাজার ৪৭০ টাকা, ১৪ ডিসেম্বর তিন হাজার ৪৪২ টাকা এবং ১২ ডিসেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় এক হাজার ৫০ টাকা।

এদিকে স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও। এখন ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা চার হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম তিন হাজার ৩৩ টাকা।

একাত্তর/এসি
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর