ইরান সীমান্ত খুলে দিলো আজারবাইজান

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম

ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়ার এক সপ্তাহ পর ইরানের সঙ্গে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে আজারবাইজান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদন অনুযায়ী, আজারবাইজান তাদের সীমান্ত দিয়ে ইরানের সকল ধরনের পণ্যবাহী যান চলাচলের অনুমতি দিয়েছে।

ইরান এবং তার মিত্র রাশিয়ার মধ্যে সংযোগকারী অন্যতম সংক্ষিপ্ত স্থলপথ হিসেবে এই সীমান্ত রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে আজারবাইজানের নাখচিভান এক্সক্লেভে একটি ‘ইরানি ড্রোন হামলার’ অভিযোগ তুলে বাকু এই সীমান্ত বন্ধ করে দিয়েছিল।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কার্যালয় জানিয়েছে, গত রোববার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে পেজেশকিয়ান নিশ্চিত করেন যে, নাখচিভানের ওই ড্রোন হামলার ঘটনার সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত ছিলো না। একই সঙ্গে তিনি জানান, তেহরান বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ইরানের এই আশ্বাসের পর আজারবাইজান তাদের সীমান্ত পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন আবার স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর