ব্যক্তিগত গাড়ি ছেড়ে কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের পরামর্শ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি পরিহার করে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআরপিডি সার্কুলার লেটার নং–১০-এ বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় এখন জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে ব্যাংকের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের উৎসাহিত করা হয়েছে।

এছাড়া দাপ্তরিক ভ্রমণের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন এবং ‘কার-পুলিং’ বা একাধিক কর্মকর্তা মিলে একটি যানবাহন ব্যবহারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জ্বালানির পাশাপাশি ব্যাংকগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক:

  • অফিসের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় অপ্রয়োজনে লাইট ও এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখা।
  • এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখা।
  • ব্যাংক ভবনের অতিরিক্ত আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারে সংযম প্রদর্শন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় জ্বালানি নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

একাত্তর/আরএ
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর