ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড পেলো কমিউনিটি ব্যাংক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম

তিনটি ভিন্ন ক্যাটাগরিতে সম্মানজনক ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড -২০২৩ পেয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ‘ইএসজি-লেড ইনোভেশন’ এবং ‘প্রসেস ইনোভেশন’ ক্যাটাগরিতে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড এবং ‘প্রোডাক্ট ইনোভেশন’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে ব্যাংকটি।

বুধবার কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইনফোসিস-ফিনাকলের এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। খবর বিজ্ঞপ্তির।

ইনফোসিস-ফিনাকল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আদিত্য সিঙ্গারাজু এবং বিজনেস কনসাল্টিং গ্রুপ, ইনফোসিস-ফিনাকল দক্ষিণ এশিয়ার প্রধান রেঘুনাথন সুকুমার পিল্লাই কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরীকে সম্মানজনক ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ডগুলো তুলে দেন।

অনুষ্ঠানে কাজী সাইফুদ্দিন মুনীর, পিএইচডি, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, আইটি কনসালটেন্টস লিমিটেড, ওসমান হায়দার, ডিরেক্টর-বিজনেস, আইটি কনসালটেন্টস লিমিটেড, সুগুনা জ্ঞানা, সিইও, বেস্ট অফ ব্রিড সফটওয়্যার সলিউশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অনিরুদ্ধ ঘরত, চিফ অপারেটিং অফিসার, বেস্ট অফ ব্রিড সফটওয়্যার সলিউশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আইটিসিএলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ এই স্বীকৃতি অর্জনের প্রতিক্রিয়ায় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, পর পর তৃতীয়বার ইনফোসিসের মতো একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা আনন্দিত।

২০২১ সালেও কমিউনিটি ব্যাংক তিন ভিন্ন ক্যাটাগরিতে ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করে।

২০২০ সালে কমিউনিটি ব্যাংক মাত্র ৪৮ দিনে ডিজিটাল ট্রান্সফরমেশন সক্ষমতা অর্জনের জন্য ‘ট্রান্সফরমেশন এক্সিলেন্স’ ক্যাটাগরিতে প্রথমবারের মতো ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড পায়।

একাত্তর/আরএ
ঈদুল আযহা উপলক্ষ্যে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
সারাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্বিঘ্ন মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে হাত মিলিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবাদাতা...
দেশের একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো...
অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে ও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকে...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর