ভিসা থেকে পাঁচটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ এএম

কার্ড ইস্যু এবং আকুয়্যারিংয়ের বিভিন্ন বিভাগে ব্যবসায়িক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক লিমিটেড ভিসা থেকে সর্বোচ্চ সংখ্যক পাঁচটি পুরস্কার পেয়েছে।

ব্র্যাক ব্যাংক টানা পঞ্চমবারের মতো ‘অ্যাক্সিলেন্স ইন পিওএস আকুয়্যারিং বিজনেস’ ক্যাটাগরিতে এবং টানা তৃতীয়বারের মতো ‘অ্যাক্সিলেন্স ইন ই-কমার্স পেমেন্ট (ইস্যুয়িং)’ ও ‘অ্যাক্সিলেন্স ইন কমার্শিয়াল কার্ড’ এই দুই ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছে।

পাশাপাশি নতুন দুই ক্যাটাগরি ‘অ্যাক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ ও ‘অ্যাক্সিলেন্স ইন ভিএএস প্রোডাক্ট’ তেও এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

ক্রমবর্ধমান গ্রাহক-শ্রেণি এবং সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে কার্ড, ই-কমার্স এবং অ্যাকোয়্যারিং ব্যবসার ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় ব্যাংক।

গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩’ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এমপি এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. শারাফাত উল্লাহ খান ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলামের হাতে এ পুরস্কারগুলো তুলে দেন।

এ সময় ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, টানা কয়েক বছর ধরে ভিসা থেকে পাওয়া এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি কার্ড ইস্যু ও অ্যাকোয়্যারিং ব্যবসায়ে আমাদের শক্তিমত্তা এবং নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র উদ্ভাবনের প্রতিফলন বহন করে।

তিনি আরও বলেন, আমাদের অনন্য ও আকর্ষণীয় কার্ড প্রপোজিশন এবং বিস্তৃত অ্যাকোয়্যারিং কৌশলই আমাদের রিটেইল ও এসএমই গ্রাহকদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি সামগ্রিক মার্কেট-শেয়ার বৃদ্ধিতে সহায়তা করেছে। আমরা আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং নিজেদের ব্যবসায়িক গতি বজায় রাখতে এভাবেই গ্রাহকদের উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদান করে যাবো। আমাদের প্রোডাক্টের প্রতি আস্থা রেখে আমাদেরকে তাদের ব্যাংকিং সেবা প্রদানের সুযোগ করে দেয়ার জন্য আমরা আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞ।

একাত্তর/আরএ
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর