ব্যাংক লেনদেন ফিরলো আগের সময়ে

আপডেট : ১৯ জুন ২০২৪, ০১:৪৬ পিএম

সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি শুরু হয়েছে বুধবার।

এ দিন ব্যাংকগুলোর লেনদেন শুরু হয় সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এতদিন ব্যাংক লেনদেন হ‌য়েছে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস চলতো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

গত ৯ জুন বাংলাদেশ ব্যাংক লেনেদেনর নতুন সময় সংক্রান্ত একটি নির্দেশনা জারি ক‌রে।

নির্দেশনায় বলা হয়, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে।

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিকসহ টানা পাঁচ দি‌নের ছু‌টি মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার খুলেছে অফিস-আদালত। স‌ঙ্গে খুলেছে ব্যাংক, বিমা ও শেয়ারবাজার।

কেএসএইচ
দেশে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে নো-ফ্রিল অ্যাকাউন্ট বা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ সালের জুন প্রান্তিক শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্ট,...
আর্থিক ঝুঁকি ও  রুগ্ণ অবস্থায় রয়েছে- দেশের এমন নয়টি ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসব ব্যাংকের কোনো চেক ও পে অর্ডার গ্রহণ করা হবে না। 
সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।
আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি সব অফিসসহ নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এসময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর