৩০ নভেম্বরের মধ্যে নীতি সহায়তা পাচ্ছে খেলাপি ঋণ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনের জন্য নতুন নীতি সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণও এখন বিশেষ সুবিধায় পুনঃতফসিল করা যাবে। 

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ নভেম্বর বিরূপমানে থাকা সব খেলাপি ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। যেখানে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখার সুযোগ থাকছে। অর্থাৎ খেলাপি ঋণগ্রহীতারাও নতুন করে পুনঃতফসিলের সুবিধা পাবেন।

অপরদিকে, অশ্রেণির মেয়াদি ঋণ- যার মধ্যে আগের পুনঃতফসিলের ঋণও অন্তর্ভুক্ত, এসব ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নং ১৬/২০২২-এ নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও দুই বছর মেয়াদ বাড়িয়ে বিশেষ পুনর্গঠন করা যাবে।

এদিকে বিশেষ এক্সিট সুবিধার ক্ষেত্রেও ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের নির্দেশনার ভিত্তিতে ডাউনপেমেন্ট গ্রহণের পাশাপাশি এক্সিট সুবিধার মেয়াদে আরও এক বছর সময় বৃদ্ধি করা যাবে। মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের নিয়ম বহাল থাকলেও মোট বার্ষিক পরিশোধ কমপক্ষে ঋণের ২০% হতে হবে। এ সময় ঋণসমূহ ‘এক্সিট (এসএমএ)’ মানে প্রদর্শিত হবে এবং প্রযোজ্য সাধারণ প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক। প্রকৃত আদায় ছাড়া পূর্বে রাখা স্পেসিফিক প্রভিশন আয় খাতে নেওয়া যাবে না।

এছাড়া, এক্সিট সুবিধা নেওয়া ঋণগ্রহীতা যদি তিনটি মাসিক বা একটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট ঋণ যথানিয়মে শ্রেণিকরণ ও প্রভিশন সংরক্ষণ করতে হবে এবং সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানের নামে নতুন ঋণ অনুমোদন করা যাবে না।

নতুন এ নীতিমালা ব্যাংকগুলোকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনরুদ্ধারে নমনীয়তা দিলেও সঠিক প্রয়োগ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে ঋণঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাত্তর/এসি
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর