ব্যাংক ঋণের অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

ব্যাংক খাতের মোট ঋণের বড়ো অংশই কেন্দ্রীভূত হয়ে আছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। আর এসব ঋণের ৬৭ দশমিক ৫৬ শতাংশ ঢাকা বিভাগে এবং ১৯ দশমিক ৪১ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে  চট্টগ্রাম বিভাগে।

সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৭৪৪ কোটি টাকা। আর জুন শেষে ছিল ১৭ লাখ ৩৪ হাজার ১৭২ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে ব্যাংক খাতে ঋণ বিতরণ বেড়েছে সাত হাজার ৫৭১ কোটি বা শূন্য দশমিক ৪৪ শতাংশ। 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ঢাকা বিভাগ ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৭৭৪ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের ৬৭ দশমিক ৫৬ শতাংশ।

গত জুন প্রান্তিকের তুলনায়ও ঢাকা বিভাগে বেড়েছে ব্যাংকগুলোর ঋণ বিতরণ। জুন শেষে এই বিভাগে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৬৯ হাজার ৬৮ কোটি টাকা। যা মোট বিতরণ ঋণের ৬৭ দশমিক ৪১ শতাংশ।

  • ঢাকা বিভাগে ৬৭.৫৬ শতাংশ
  • চট্টগ্রাম বিভাগে ১৯.৪১ শতাংশ
  • খুলনা বিভাগে ৩.৭২ শতাংশ
  • রাজশাহী বিভাগে ৩.৬৯ শতাংশ
  • বরিশাল বিভাগে ১.০৮ শতাংশ
  • সিলেট বিভাগে ১.০৪ শতাংশ
  • রংপুর বিভাগে ২.২৭ শতাংশ
  • ময়মনসিংহ ১.২৪ শতাংশ

সংশ্লিষ্টরা জানান, ব্যাংক ঋণের বড়ো অংশই ঢাকা-চট্টগ্রামে কেন্দ্রীভূত হওয়ায় জাল-জালিয়াতির বেশির ভাগই ঘটেছে এসব এলাকায়। আবার বেশির ভাগ ব্যাংক শাখা বা ব্যবসাকেন্দ্র সমপ্রসারণ হচ্ছে এ দুই বিভাগকে কেন্দ্র করে। অন্য বিভাগে ঋণ কার্যক্রম বাড়াতে বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কীভাবে অন্য বিভাগে বাড়ানো যায়, সে বিষয়ে একটি কর্মসূচি চলমান।

তথ্যানুযায়ী, ব্যাংকগুলোর ঋণ বিতরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে চট্টগ্রাম বিভাগে ব্যাংকগুলোর বিতরণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৩৮ হাজার ৪৪ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের ১৯ দশমিক ৪১ শতাংশ। 

তবে গত জুন প্রান্তিকের তুলনায় চট্টগ্রাম বিভাগে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে। জুন শেষে এই বিভাগে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল তিন লাখ ৩৬ হাজার ৯৪২ কোটি টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ১৯ দশমিক ৪৩ শতাংশ। 

প্রতিবেদন অনুযায়ী (চলতি বছরে সেপ্টেম্বরের শেষে)

  • সেপ্টেম্বর শেষে খুলনা বিভাগে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭৩১ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র তিন দশমিক ৭২ শতাংশ। 
  • সেপ্টেম্বর শেষে রাজশাহী বিভাগে ব্যাংক খাতের বিতরণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৭৩ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র তিন দশমিক ৬৯ শতাংশ। 
  • সেপ্টেম্বর শেষে বরিশাল বিভাগে ব্যাংক খাতের বিতরণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৪ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র এক দশমিক ০৮ শতাংশ। 
  • সেপ্টেম্বর শেষে সিলেট বিভাগে ব্যাংক খাতের বিতরণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র এক দশমিক ০৪ শতাংশ। 
  • সেপ্টেম্বর শেষে রংপুর বিভাগে ব্যাংক খাতের বিতরণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫১৭ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র দুই দশমিক ২৭ শতাংশ। 
  • সেপ্টেম্বর শেষে মায়মনসিংহ বিভাগে ব্যাংক খাতের বিতরণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৫৩৯ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র এক দশমিক ২৪ শতাংশ।
একাত্তর/এসি
ব্যাংক ঋণ, র সুদহার বেড়ে সাড়ে ১৩ শতাংশ ছাড়িয়েছে। এই সুদহার সোমবার (১ এপ্রিল) থেকে প্রযোজ্য হবে এবং পুরো এপ্রিল মাসের জন্য বহাল থাকবে।
ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেয়ায় বড় শিল্প উদ্যোক্তারা লাভবান হয়েছেন। কিন্তু বিপাকে পড়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। লাভ দূরে থাক সুদ বাড়িয়ে দিচ্ছে তাদের ব্যবসার খরচ। তাই নিজেদের করা আমানত ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর