বাজারভিত্তিক সুদ ব্যবস্থা ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৪:০৯ পিএম

ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেয়ায় বড় শিল্প উদ্যোক্তারা লাভবান হয়েছেন। কিন্তু বিপাকে পড়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। লাভ দূরে থাক সুদ বাড়িয়ে দিচ্ছে তাদের ব্যবসার খরচ। 

তাই নিজেদের করা আমানত ও ঋণের নয়-ছয় শতাংশ সুদহার তুলে দিয়ে বাজারভিত্তিক সুদ ব্যবস্থায় ফিরে যাওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। 

দেশে বিনিয়োগ বাড়াতে আর আমানতকারীদের স্বার্থ রক্ষার যুক্তি দিয়ে ২০২১ সালে ব্যাংক উদ্যোক্তাদের চাপে ঋণের সুদ ৯ শতাংশ এবং আমানতের সুদ হার ৬ শতাংশে বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। তখন মূল্যস্ফীতি ছিলো সাড়ে পাঁচ শতাংশের বেশি। 

বেঁধে দেয়া এই সুদ হার জীবনযাত্রার খরচকে বাড়িয়ে অর্থনীতিতে স্থবিরতা আনবে বলে শঙ্কা ছিল বিশ্লেষকদের। যদিও সুদ হার নমনীয় না করার বিষয়ে অনড় থেকেছে বাংলাদেশ ব্যাংক। 

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়ানোর পর সুদহার ব্যবস্থা সংস্কারের পরামর্শ দিচ্ছে আইএমএফ। তাই সুর পাল্টাচ্ছে বাংলাদেশ ব্যাংকও। 

‘বাংলাদেশের প্রেক্ষাপটে সুদহারের সীমা এবং সম্ভাব্য বিকল্প নীতির প্রভাব' শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলছে, আরোপিত এই সুদ শিল্প খাতের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিলেও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। মোট ঋণের ৬০ ভাগই পেয়েছেন বড় বড় শিল্প উদ্যোক্তারা। 

গবেষণায় বলছে সুদহার কম থাকায় ঋণের চাহিদা বাড়লেও বিপরীতে কমেছে আমানতের পরিমাণ। এতে চাহিদা ও সরবরাহের অসঙ্গতি তৈরি হয়েছে। 

ফলে ব্যাংকগুলোর ঋণযোগ্য তহবিলে চাপ বাড়বে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারভিত্তিক ব্যবস্থাই হতে পারে উপযুক্ত সমাধান। সুদহারের ওপর বিদ্যমান সীমাও বাতিল করা যেতে পারে।

আরও পড়ুন: ছয় দফা দাবিতে ধর্মঘটে নন-ক্যাডার চাকরি প্রার্থীরা

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন বলেন, এই পরিস্থিতিতে ঋণ বা আমানত, সব খাতেই বাজারভিত্তিক সুদহার বজায় রাখা উচিৎ। 

বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৪ শতাংশের ওপরে উঠলেও, আমানত প্রবৃদ্ধি আট শতাংশের কাছাকাছি রয়েছে।


একাত্তর/এসজে

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর