নতুন ব্যাংকারদের ১৪ সপ্তাহের প্রশিক্ষণ বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

দেশের ব্যাংক খাতে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী জনবল গড়ে তুলতে নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক ‘ভিত্তিমূলক প্রশিক্ষণ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৭ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিআরপিডি সার্কুলার নং-১০ অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংককে ‘নবনিযুক্ত কর্মকর্তাদের ভিত্তিমূলক প্রশিক্ষণ নির্দেশিকা’ অনুসরণ করতে হবে। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে কর্মকর্তাদের কারিগরি জ্ঞান, পেশাগত দক্ষতা ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যেই এই বিশেষ নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।


নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকে নবনিযুক্ত কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার আগে এই ভিত্তিমূলক প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রশিক্ষণের মোট মেয়াদ হবে কমপক্ষে ১৪ সপ্তাহ। এর মধ্যে ন্যূনতম ৮ সপ্তাহ তাত্ত্বিক এবং ৬ সপ্তাহ ব্যাবহারিক প্রশিক্ষণ থাকতে হবে।


প্রশিক্ষণ কোর্সে অর্থনীতি, হিসাববিজ্ঞান, আর্থিক বিশ্লেষণ, ব্যাংকিং কার্যক্রম, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স ও ট্রেজারি ব্যবস্থাপনার পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল আর্থিক সেবার বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত।


পাশাপাশি ব্যাংক কোম্পানি আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং গ্রাহকসেবা ও নেতৃত্ব বিকাশের মতো বিষয়গুলোও বাধ্যতামূলক করা হয়েছে।


ব্যাবহারিক প্রশিক্ষণের অংশ হিসেবে কর্মকর্তাদের প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে হিসাব খোলা, নগদ ব্যবস্থাপনা ও কোর ব্যাংকিং সিস্টেমে হাতে-কলমে কাজ করতে হবে। গ্রামীণ অর্থনীতি সম্পর্কে বাস্তব ধারণা দিতে কর্মকর্তাদের অন্তত ৫ দিনের মাঠপর্যায়ের অবস্থান (Field Placement) বাধ্যতামূলক করা হয়েছে। সেখান থেকে কৃষি ও ক্ষুদ্র ঋণ প্রকল্প মূল্যায়ন করে কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে।


প্রশিক্ষণের মান রক্ষায় ব্যাংকগুলোকে আধুনিক শ্রেণিকক্ষ, ডিজিটাল লাইব্রেরি এবং পরীক্ষামূলক অনুশীলনের জন্য ‘মক ব্রাঞ্চ’ (Mock Branch) চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজস্ব কেন্দ্রে অথবা অন্য ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ পরিচালনা করতে পারবে।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একাত্তর/এনকে
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর