বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

মার্কিন ভিসা নীতির কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশ অভিবাসী দিবস এবং ট্রেড ফেয়ারের শেষ দিনে একথা বলেন তিনি। জানান, বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস এবং আইসিটি পণ্য আমদানি করতে চায় যুক্তরাষ্ট্র। 

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে নিউইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হওয়া দুই দিনের বাংলাদেশ ইমিগ্রেন্ট ডে এবং ট্রেড ফেয়ারের শেষ দিন ২৩ সেপ্টেম্বর।

দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফার্মাসিউটিক্যাল এবং আইসিটি পণ্য আমদানি করার বিষয়টি উঠে আসে। 

বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এটা আরও বাড়ছে। দিনদিন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক মজবুত হচ্ছে, রাজনৈতিক কারণে ব্যবসায়িক সম্পর্কে প্রভাব পড়বেনা বলছেন বাণিজ্যমন্ত্রী।  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ইমেজ- একাত্তর।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এসব আমরা ওভারকাম করবো। তবে ব্যবসার যে দিগন্ত খুলে যাচ্ছে, আমি মনে করি এ ধরনের উদ্যোগ ভালো হবে। রাজনৈতিক কারণে এ পথ বন্ধ হবে না। আমরা বিনিয়োগ বাড়াতে পারবো। 

যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। ইমেজ- একাত্তর।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশে বিনিয়োগের কি ধরনের সুযোগ আছে সেগুলো নিয়া আমরা কথা বলছি। আরেকটি কাজ করবো আমরা, আগামীকাল রেমিটেন্স ফেয়ার করবো। কানেকটিভিটির দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এই আয়োজনের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক শক্ত হলো। কীভাবে বাংলাদেশ হতে রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে কাজ করা এখন সহজ হবে বলছেন আয়োজকেরা।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখতে দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যেতে হবে, মনে করছেন আয়োজকরা। 

 

আরবিএস
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ১১ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে পথচলার আভাস মিলেছে। গত দেড় বছরে তৈরি হওয়া বিভিন্ন বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে আগামী দিনে
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর