বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক বাণিজ্য জয়েন্ট গ্রুপ গঠনের প্রস্তাব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি রাকেল বুয়েনরোস্ট্রো দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য জয়েন্ট গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

মঙ্গলবার মেক্সিকোয় অনুষ্ঠিত বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ও মেক্সিকোর ইকোনোমি সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের পক্ষে তারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

দুই দেশের প্রায় পাঁচ দশকের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এই ধরনের বৈঠক এটিই প্রথম।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বৈঠকে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের প্রতিশ্রুতি এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এর অবস্থান তুলে ধরে টিপু মুনশি উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর জন্য একটি দ্বিপাক্ষিক বাণিজ্য জয়েন্ট গ্রুপ গঠনের প্রস্তাব দেন।

বাংলাদেশ বিদেশি বিনিয়োগের উত্তম জায়গা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছেন। সেখানে বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে বিনিয়োগ করেছেন। এসব অর্থনৈতিক অঞ্চলে মেক্সিকোর বিনিয়োগকারীদের বিনিয়োগ করে বাংলাদেশের ১৭ কোটির বেশি মানুষের বাজারে প্রবেশের আহবান জানান তিনি।

এছাড়া বাণিজ্যমন্ত্রী মেক্সিকোর উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের উৎপাদন বিশেষ করে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জ্বালানি এবং আইটি খাতে মেক্সিকোর চাহিদা মেটাতে বাজার অন্বেষণেরও আহবান জানান।

মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি বুয়েনরোস্ট্রো দ্বৈত ট্যাক্সেশন এবং কাস্টমসের অনিষ্পন্ন চুক্তিগুলোর সমাধান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি তার দেশের বিভিন্ন রাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসাীয়দের আনুষ্ঠানিক যোগাযোগ ও ব্যবসায়িক ক্ষেত্র অনুসন্ধানের আহবান জানান এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেশটির গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। দুই দেশের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি রচনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। 

এসময় বাণিজ্যমন্ত্রী মেক্সিকোর অর্থনৈতিক সচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

বৈঠকে মেক্সিকোতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলাম, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, এফবিসিসিআই সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মেক্সিকোতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সাথে চ্যান্সারিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় দেয়া প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈধ পথে রেমিটেন্স পাঠানো এবং মেক্সিকোতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সকলের সহযোগিতা কামনা করেন। মেক্সিকোতে বসবাসরত মানুষের কল্যাণে সরকার সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি দেন। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে এফবিসিসিআই, বিকেএমইএ, বিটিটিএলএমইএ, বিএপিআই, ইনসেপ্টাসহ একটি ১২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল মেক্সিকো সফর করছেন।

আরবিএস  
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর