ডিম, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন, জানালেন বাণিজ্যমন্ত্রী

  • ২/৩ দিনের মধ্যেই আসবে ভারতের ডিম
  • ডিম, পেঁয়াজের দাম বেঁধে দিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা মাত্র
  • ডিম আমদানিতে জটিলতা ও পেঁয়াজে এক্সসাইজ ডিউটি বাড়িয়েছে ভারত
  • অক্টোবরের শেষে পাঁচ জেলার টিসিবি কার্ড ডিজিটাল
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডিম-আলু-পেঁয়াজের দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে মাত্র। ডিম আমদানিতে জটিলতা এবং পেঁয়াজে ভারত ডিউটি বাড়িয়েছে বলেই তারা দাম নিয়ন্ত্রণে সফল হতে পারেননি। 

১০ ব্যবসায়ীকে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে হয়তো ভারতের ডিম দেশে ঢুকবে। 

রোববার রাজধানীর ধানমন্ডি লেক (ডিঙ্গি) সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে একটি হলো রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। দেশে এর আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে। 

তিনি বলেন, টিসিবির কার্ড সিস্টেমটা ডিজিটাল করা হচ্ছে। এ মাসের শেষ নাগাদ পাঁচটি জেলা ডিজিটাল কার্ডের আওতায় আসবে বলেও জানান টিপু মুনশি।

এসময় টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির বলেন, এ মাসে ফ্যামিলি কার্ডধারীরা ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি, ৩৫ টাকা দরে ২ কেজি পেঁয়াজ আর ৬০ টাকা কেজি দরে এক কেজি মশুর ডাল কিনতে পারবেন। তবে, চিনি আর পেঁয়াজ কিনতে পারবেন শুধুমাত্র ঢাকার কিছু কার্ডধারী। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা। 

একাত্তর/এসি
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর