জ্বালানি তেলের দাম কমে ৮০ ডলারের নিচে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

ওপেক প্লাসের জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ শতাংশের বেশি কমে ৮০ ডলারের নিচে নেমে গেছে।

এতে ওপেক প্লাসের তেলের সরবরাহ কমানোর পদক্ষেপের কার্যকারিতা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন বিনিয়োগকারীরা। এর পাশাপাশি তারা উদ্বিগ্ন বৈশ্বিক পণ্য উৎপাদন কর্মকাণ্ড নিয়েও। খবর রয়টার্স’র।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১ দশমিক ৯৮ ডলার বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে দাম নেমেছে ৭৮ দশমিক ৮৮ ডলারে। একই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৯ ডলার বা ২ দশমিক ৪৯ শতাংশ কমে নেমে যায় ৭৪ দশমিক শূন্য ৭ ডলারে।

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ পড়ে যায়। অপরদিকে ডব্লিউটিআই ক্রুডের দামে কমে যায় ১ দশমিক ৯ শতাংশেও বেশি।

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম কান্ট্রিস’ যা ওপেক নামে পরিচিত। আবার ওপেকের বাইরে অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেক সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অভিহিত করা হয়।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তেল উত্তোলনকারী দেশগুলো তেল উৎপাদন কতটা অব্যাহত রাখবে, সে বিষয়ে আলোচনা বসে। এসময় ওপেক প্লাসের সদস্যরা সিদ্ধান্ত নেন, আগামী বছরের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক প্রায় ২ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল কম সরবরাহ করা হবে। এর মধ্যে সৌদি আরব ও রাশিয়া স্বেচ্ছায় দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদনের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে।

ব্যবসায়ীরা ওপেক প্লাসের এ ঘোষণা নিয়ে কিছুটা সংশয়ের মধ্যে রয়েছেন বলে জানিয়ে ওএনডিএ’র বিশ্লেষক ক্রেগ এরলাম বলেন, ব্যবসায়ীরা হয়তো ধারণা করছেন যে তেল উৎপাদনকারী দেশগুলো ওপেক প্লাসের এই সিদ্ধান্ত মেনে নেবে না বা তারা হয় তো মনে করে যে এ পরিমাণ তেল উৎপাদন কমানো যথেষ্ট নয়।

ওপেক প্লাসের সদস্য দেশগুলো বিশ্ববাজারে ৪০ শতাংশেও বেশি তেল সরবরাহ করে থাকে। জ্বালানি তেলের চাহিদার ওপর বৈশ্বিক মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাবে চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৯৮ ডলারে নেমে যায়। ফলে জোটটি উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়।

 

একাত্তর/জো
মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার...
বিগত ২০২১ সালের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৭০ ডলারের নিচে নেমেছে, যা গত বছরের এপ্রিলে মাসেও ছিল ৯০ ডলার। আন্তর্জাতিক বাজারে ডব্লিউটিআই ক্রুড...
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়েছে আর খোলা তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা জানিয়েছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর