ভারত থেকে এলো ২৫ হাজার মেট্রিক টন চাল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

সরকারি উদ্যোগে ভারত থেকে প্রায় ২৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে এলো জাহাজ ‘এম ভি টানাইস ড্রিম’। ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ছেড়ে আসা ‘বিলাইস সিটি’র পতাকাবাহী জাহাজ থেকে আগামী আট দিন চাল খালাস চলবে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, খাদ্য নিরাপত্তায় দেশের অভ্যন্তরীণ মজুদ বাড়াতে আমদানি করা এ চাল বাজারে দাম কমাতে ভূমিকা রাখবে। 

২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে গত ২২ ডিসেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ছেড়ে আসা জাহজটি বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলেই বন্দর বহির্নোঙ্গরে নোঙর করে। 

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান বলেন, গত বছর সরকারি উদ্যোগে চাল আমদানি না হলেও দেশের খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে অভ্যন্তরীণ মজুদ বাড়াতে সরকারি পর্যায়ে ‘জি টু জি’ চুক্তির আওতায় প্রথম পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হবে। প্রথম চালানে প্রায় ২৫ হাজার মেট্রিক টন চাল এলেও বাকি চাল ১০-১২ দিনের মধ্যে দেশে আসবে। 

তিনি বলেন, চালের দাম যখন ঊর্ধ্বমুখী সেই সময়ে আমদানি করা এ চাল অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে সহযোগিতা করবে। 

তিনি জানান, সরকার দেশে চালের মজুদ বাড়াতে ‘জি টু জি’ চুক্তির মাধ্যমে ভারত ছাড়াও মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তান থেকে চাল আমদানির চেষ্টা করছে। 

সেভেন সি শিপিং লাইন্সের শিপিং লাইন এজেন্ট মো. আলী আকবর জানান,  কায়িক পরীক্ষার পর জাহাজ থেকে প্রতিদিন তিন হাজার মেট্রিক টন করে চাল খালাস হবে। সেই হিসেবে আমদানি করা চাল খালাস হতে আট থেকে ১০ দিন সময় লাগবে। 

একাত্তর/এসি
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর