বিশ্বের শীর্ষ তিন কনটেইনার কোম্পানি এখন বাংলাদেশে: নৌপরিবহনমন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

দেশের সমুদ্রবন্দরগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সংযোগ জোরদারে বিশ্বখ্যাত ডিপি ওয়ার্ল্ডসহ বিশ্বের শীর্ষ পাঁচটি কনটেইনার পরিচালনকারী কোম্পানির তিনটিকে বাংলাদেশে নিয়ে এসেছে সরকার। বাণিজ্যকে সহজ ও লাভজনক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১১ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সেমিনার অন বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল আরও অনেক আগেই প্রণয়ন করা উচিত ছিলো। তবে তা হতে হবে জাতির বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে। 

তিনি বলেন, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সুযোগ না খুঁজে রাষ্ট্রের স্বার্থে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরকে একযোগে কাজ করতে হবে। সঠিক পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ কাঙ্ক্ষিত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

সেমিনারে নৌপরিবহন খাত ও বন্দর সম্পর্কিত উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আন্দোলনের রূপকার এবং ককরোচ জনতা পার্টির (সিজিপি)  প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রোববার রাজ্যসভার সংসদ সদস্য তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বালের বাসভবন ত্যাগ করে...
দিল্লিতে ভোটের হিড়িক আর ক্ষমতার লড়াইয়ের মাঝে এখন সবচেয়ে চটকদার নাম ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজিপি! প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় ‘১৩ কোটি ভোট হাওয়া’ করার অভিযোগে যে...
দিল্লিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছে দেশের শীর্ষ আদালত।...
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর