বাংলাদেশে বিভিন্ন খাতে বড়ো বিনিয়োগের আগ্রহ জাপানি জায়ান্টের

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম

দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) সার কারখানা স্থাপন এবং আগামী ১২ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর সম্ভাবনাসহ একাধিক উদীয়মান খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। 

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মারুবেনির প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ শাখাগুলোতে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, প্রযুক্তিগত নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে আরও বেশি বিনিয়োগের আহবান জানান।

বৈঠকে আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর সরকারি পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এই বিশেষ প্রকল্পে মারুবেনি কর্পোরেশনের কারিগরি সহায়তা ও প্রত্যক্ষ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই পক্ষই ইতিবাচক আলোচনা প্রকাশ করে।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে মারুবেনি কর্পোরেশনের যে বিদ্যমান বিনিয়োগ রয়েছে, তা সম্প্রসারণের বিষয়টি বৈঠকে প্রাধান্য পায়। একই সঙ্গে বাংলাদেশে আরও একটি দ্বিতীয় ‘কাফকো’ সার কারখানা স্থাপনে জাপানি প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আশাবাদ ব্যক্ত করা হয় যে, বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বাণিজ্য সুবিধা ও নতুন বিনিয়োগের ধারা আরও গতিশীল ও শক্তিশালী রূপ নেবে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্ট অংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমার...
মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তিনির্ভর কাউন্সেলিং সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান উত্তাল আন্দোলনের মাঝে প্রায় ২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর ছাড়া পেয়েই বিস্ফোরক সব দাবি করলেন জনপ্রিয় ইউটিউবার ও...
সমসাময়িক বিভিন্ন ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ দিকনির্দেশনা দিতে বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আন্দোলনের রূপকার এবং ককরোচ জনতা পার্টির (সিজিপি)  প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রোববার রাজ্যসভার সংসদ সদস্য তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বালের বাসভবন ত্যাগ করে...
দিল্লিতে ভোটের হিড়িক আর ক্ষমতার লড়াইয়ের মাঝে এখন সবচেয়ে চটকদার নাম ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজিপি! প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় ‘১৩ কোটি ভোট হাওয়া’ করার অভিযোগে যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর