আইএমএফের সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ মিলতে পারে ডিসেম্বরেই: অর্থমন্ত্রী

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত একাধিক বৈঠকের পর তিনি বলেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত একটি সরকার দেশের সার্বিক স্বার্থকে অগ্রাধিকার দেবে—এটাই স্বাভাবিক। আশার কথা হলো, বিশ্বব্যাংক ও আইএমএফ বর্তমান সরকারের চাও্যা ও অগ্রাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

বর্তমানে বিশ্ব অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ব্যাংককের ঐতিহ্যবাহী কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টার। এখানে আয়োজিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ১৯১টি উন্নয়ন সহযোগী দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

সম্মেলনের প্রথম দিন সকালে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, চলমান জ্বালানি সঙ্কটসহ সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক।

এর পাশাপাশি দেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলায় আইএমএফের সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণচুক্তি স্বাক্ষরের ব্যাপারে আশাবাদ জানান অর্থমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

 

একাত্তর/এসি
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
ডিজিটাল লেনদেনের সার্বজনীন প্রসার ও সবাইকে এ ব্যবস্থার আওতায় আনতেই ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা...
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধায় ফেলে বা হয়রানি করে কর আদায় করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর আদায়ে জোর দেওয়া হচ্ছে বলে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন এবং অনেকে বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এই...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন নাগরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর