ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা হ্যাশট্যাগ ‘ফাইট উইথ বাইট’

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবার ডিজিটাল মিডিয়ায় ডেঙ্গু প্রতিরোধী প্রচারণা হ্যাশট্যাগ ‘ফাইট উইথ বাইট’ চালু করেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুলে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিরোধী প্রচারণায় অংশ নিয়ে এই হ্যাশট্যাগের উদ্বোধন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

এসময় তিনি জানান, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও ডেঙ্গু বিরোধী অভিযানে সিটি কর্পোরেশনের সাথে কাজ করছে।

অনুষ্ঠানে শিশুদের মশার বিরুদ্ধে সচেতন করতে ডিএনসিসির ছাপানো বই বিতরণ করা হয়। পাশাপাশি পথ নাটক আর গানের মাধ্যমেও চলে প্রচারণা।

মেয়র জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই, তাই ছোট-বড়, ধনী-গরীব নির্বিশেষে সবাইকে এ বিষয়ে কাজ করতে হবে।

বুধবার পর্যন্ত চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৫০০ জনে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ১২ হাজার ৪৭৮ জন।

এছাড়া চলতি বছরই সবচেয়ে প্রাণহানির ঘটেছে ডেঙ্গুতে। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

একাত্তর/আরএ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করে তাদের কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রাজধানীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর