পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করলেন ডিএনসিসি প্রশাসক

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করে তাদের কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) মিরপুরে ডিএনসিসি আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ভোর থেকে নগর পরিচ্ছন্ন রাখা এবং মশক নিয়ন্ত্রণে যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের সম্মান জানাতেই এই ইফতার আয়োজন করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আজ থেকে শপথ করবো—যার যে দায়িত্ব রয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করবো।

তিনি আরও বলেন, যারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্ব পালনে গাফিলতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক।

ইফতার মাহফিলে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।

আরবিএস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে ২১টি মোটরসাইকেল হস্তান্তর করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেোয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই...
ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর