ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ পাইলট নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১১:৩২ এএম

পূর্ব ইউক্রেনের বাখমুতে যাওয়ার সময় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর: আলজাজিরা। 

বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে দেশের একটি রাশিয়ান নিয়ন্ত্রিত সেক্টরে মিশন পরিচালনা করার সময় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভাডা জানিয়েছে, ক্রামাতোর্সকে এই হতাহতের ঘটনা ঘটেছে। যেটি দোনেৎস্ক অঞ্চলের বিধ্বস্ত শহর বাখমুতের পূর্ব দিকে অবস্থিত। গত বছর রাশিয়ার হামলার পর সেখানে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুটি হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এবং নিহতদের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের অপর প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, তারা সবাই পাইলট ছিলেন। কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

দুটি হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত চলছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি— রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা।

 

একাত্তর/এআর
নেপালে চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল।
রাশিয়ার কুরস্ক অঞ্চল সম্পূর্ণভাবে পুনর্দখলে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে...
সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন উপলক্ষে ১৪ জুন ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা করা হচ্ছে বলে যে খবর প্রকাশিত...
গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় চার জনের মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। ইসরাইলের সেনাবাহিনী দাবি করছে, কফিনে তারা শিরি বিবাসের মরদেহ পায়নি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর