মশা নিয়ন্ত্রণে দিনে তিনবার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম

রাজধানীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি জানিয়েছে, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে নতুন সময়সূচি চালু করা হয়েছে এবং গঠন করা হয়েছে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী, সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম এবং বিকাল, সন্ধ্যা ও প্রয়োজন অনুযায়ী রাতে ফগিং কার্যক্রম পরিচালিত হবে। এতে অঞ্চলভেদে প্রতিদিন তিন দফায় মশক নিধন কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে।

উত্তর সিটি কর্পোরেশন আরও জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনেও কার্যক্রম অব্যাহত থাকবে এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কিউআরটি টিমের মাধ্যমে বিভিন্ন হটস্পটে অভিযান পরিচালনা এবং নালা-নর্দমা, স্যুয়ারেজ লাইন ও জলাশয়সহ সম্ভাব্য প্রজননস্থলের তালিকা হালনাগাদ করার কাজ চলছে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেবল ফগিং বা ওষুধ প্রয়োগের ওপর নির্ভর করলে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে। তাদের মতে, টেকসই মশা নিয়ন্ত্রণে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পানি জমে থাকা রোধ এবং নগর পরিকল্পনায় সমন্বিত উদ্যোগ জরুরি।

নগরবাসীর মধ্যেও মশার উপদ্রব নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন এলাকায় বাসিন্দারা নিয়মিত মশক নিধন কার্যক্রমের কার্যকারিতা ও সময়ানুবর্তিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বিবেচনায় ডিএনসিসি কর্তৃপক্ষ নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি নাগরিক সচেতনতা ও অংশগ্রহণও পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরবিএস
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর