কাজের মেয়ে হত্যায় পারভিন ডলি যশোর থেকে গ্রেফতার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

নৃশংসভাবে শারীরিক নির্যাতনে ১০ বছর বয়সী কাজের মেয়ের হত্যাকারী সাথী পারভিন ডলিকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, খুনের আগের দিন পা দিয়ে শিশুটির গলা চেপে ধরেছিলেন সাথী। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

১০ বছর বয়সী মা-বাবাকে হারানো হেনা কাজ করতেন রাজধানীর সেন্ট্রাল রোড ভূতের গলি এলাকায় সাথী আক্তারের বাসায়। প্রায়ই ছোট ছোট বিষয় নিয়ে শিশুটিকে নির্যাতন করতো গৃহকর্ত্রীর সাথী। গত ২৪ আগস্ট শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নির্মমভাবে নির্যাতনের প্রমাণ। পরে, তাকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালিয়ে যায় সাথী পারভিন।

লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় সাথীর বিরুদ্ধে হত্যা মামলা করে। পরে সাথী পারভীনকে যশোর থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার বিস্তারিত তুলে ধরে পুলিশ কর্মকর্তারা জানান, তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রমনা বিভাগের ডিসি আশরাফ হোসেন জানান, আমরা প্রাথমিকভাবে জেনেছি- বাচ্চা খাবার খেয়ে ফেলতো বলে তিনি এই ধরনের নির্যাতন চালাতেন।

খুনের আগের দিন পা দিয়ে শিশুটির গলা চেপে ধরেছিলেন সাথী পারভিন ডলি।

আশরাফ হোসেন জানান, আগে-পরে চড়-থাপ্পড় দিলেও শেষদিকে গলায় পা দিয়ে চেপে ধরাসহ আরও কঠোর নির্যাতন চালাতেন অভিযুক্ত নারী।

গৃহকর্মী হেনা তিন বছর ধরে পারভীন আক্তার ডলির বাসায় বলেও জানান।

একাত্তর/আরএ
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানী রামপুরায় এক ভয়াবহ ও নৃশংস ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। ছিনতাইকারীদের নির্মম হেঁচকা টানে...
ফেব্রুয়ারিতে রাজধানীতে কমেছে ডাকাতি, ছিনতাই ও চুরি। তবে বেড়েছে হত্যাকাণ্ড। মামলা দায়ের কমলেও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে জানুয়ারি মাসের তুলনায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর