দুই ভাইয়ের মোটরসাইকেল চোর চক্র

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম

দুই ভাই মিলে তৈরি করেছেন মোটরসাইকেল চোর চক্র। ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তারা পাঠিয়ে দেন প্রত্যন্ত এলাকায়। লাখ টাকার চোরাই বাইক বিক্রি করেন মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকায়। দু’দফা অভিযান চালিয়ে দুই ভাইসহ এ চক্রের চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ২১টি চোরাই মোটরসাইকেল।

সংঘবদ্ধ মোটরসাইকেল চোর। আপন দুই ভাই এই চক্রের মূল হোতা। সিসি ক্যমেরায় ফুটেজ জানান দিচ্ছে তাদের কর্মকাণ্ড। বাড্ডা এলাকায় পার্ক করা মোটরসাইকেলে চোখ দুই ভাইয়ের। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায় দুই ভাই।

আরেকটি ফুটেজে দেখা মেলে এক ভাইয়ের। এখান থেকে পার্কিং করা একটি মোটরসাইকেল চুরি করতে দেখা যায় তাকে। 

দুই ভাই রিপন মাতব্বর ও বাদল মাতব্বরকে ৯ সেপ্টেম্বর রাজধানী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি চোরাই মোটরসাইকেল। মাস্টার কি দিয়ে মাত্র চার-পাঁচ সেকেন্ডের মধ্যেই একটি মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যান তারা। 

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, অভিযুক্তরা নিজেরাই চাবি বানান। তারা স্বীকার করেছেন, দুই-তিনশ’ মোটরসাইকেল তারা চুরি করেছেন।

দুই ভাইয়ের দেয়া তথ্যে গ্রেফতার করা হয়েছে তাদের আরও এক সহযোগীকে। উদ্ধার করা হয়েছে আরও ১১টি চোরাই মোটরসাইকেল। পুলিশ বলছে, এসব চোরাই বাইকের মূল ক্রেতা জেলা উপজেলার।

হারুন অর রশিদ জানান, চোরাই মোটরসাইকেলগুলো থানা এলাকায় বেশি ব্যবহার হয়।

ডিবি বলছে, চার হাত হয়ে একটি চোরাই মোটরসাইকেল পৌঁছে যায় ক্রেতার কাছে। জেনে শুনে চোরাই বাইক কেনা ক্রেতাদেরও আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ।

 

একাত্তর/আরএ
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মোসা. ইয়াসমিন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ।
রাজধানীর মালিবাগের আলোচিত ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে ৫০০ ভরি সোনা চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর