মালিবাগের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার চার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম

রাজধানীর মালিবাগের আলোচিত ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে ৫০০ ভরি সোনা চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় সংঘটিত এই চুরির ঘটনায় ব্যাপক তদন্ত চালিয়ে ডিবি চার জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বুধবার (৮ অক্টোবর) রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বুধবার (৮ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলার্সের মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিলো। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিলো। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিলো। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর