মগবাজারে ব্যাবসায়ীর বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম

রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে হাতিরঝিল বড় মগবাজারের একটি ভবনের তৃতীয় তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ফারজানা (১৪) ভোলার তমিজ উদ্দিন উপজেলার চর জহুরদ্দিন গ্রামের মো. রবিউল ও মা আছিয়া বেগমের মেয়ে।

পুলিশ জানায়, শাহাবুদ্দিন সবুজ নামের এক টায়ার ব্যবসায়ীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন ফারজানা। গৃহকর্তা শাহাবুদ্দিন ব্যবসায়িক কাজে বরিশালে গিয়েছিলেন। শনিবার রাত দেড়টার দিকে বাসায় ফিরে এসে ড্রয়িংরুম সংলগ্ন বাথরুমের দরজা বন্ধ পান। বারবার বাথরুমের দরজার ধাক্কালেও কোন সাড়া শব্দ না পেয়ে বাসার সকলে মিলে দরজা ভেঙে দেখতে পান, বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ফারজানা। সেখান থেকে তারা তাকে নামিয়ে পুলিশকে খবর দেন।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গৃহকর্তা শাহাবুদ্দিন সবুজ জানান, ফারজানা তার বাসায় তিন বছর ধরে গৃহকর্মী হিসাবে কাজ করছিলো। কী কারনে সে আত্মহত্যা করেছে, তা তিনি জানেন না।

একাত্তর/পিএজে/কেএসএইচ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর