ফেসবুক লাইভে রামপুরা থানা ছাত্রলীগের সম্পাদকের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২:৫৬ এএম

ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ (২৬)। তাকে ঘরের দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, ফেসবুক লাইভের বিষয়টি ডিবির সাইবার ক্রাইম টিমের নজরে আসলে তারা ঘটনাটি রামপুরা থানায় জানায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বনশ্রী সি ব্লকের বাসার নিচতলা থেকে দরজা ভেঙে খালিদ সাইফুল্লাহ ফরিদকে উদ্ধার করেন।

উদ্ধারের পর সাইফুল্লাহ ফরিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম জানান, ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন তা তদন্তের পর বলা যাবে।

একাত্তর/আরএ
রাজধানীর সবচেয়ে অভিজাত শপিংমল যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 
মাদক কেনার টাকা না পেয়ে রাজধানীর ওয়ারীতে অরিত্র সাহা (২১) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আটক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর