‘নির্বাচনে অবৈধ অস্ত্র রোধ করা বড় চ্যালেঞ্জ’

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পিএম

রাজধানীতে অনুমতি ছাড়া সমাবেশের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিসা নীতি নিয়ে পুলিশ বাহিনী মোটেই বিচলিত নয়। কারণ সেটা ব্যক্তি পর্যায়ের সমস্যা, প্রাতিষ্ঠানিক নয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে হাবিবুর রহমান দায়িত্ব নিয়েছেন, ৩০ সেপ্টেম্বর। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, রাজধানীতে অপরাধের ধরন বদলেছে। তাই সাইবার নজরদারি বাড়ানো হচ্ছে। রাজনৈতিক কর্মসূচিতে নিয়ম না মানলে পুলিশ কঠোর হবে বলে হুঁশিয়ার করেন কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি নির্মূল করাই এখন বড় চ্যালেন্জ। জানান, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য কাজ করবে পুলিশ। এসময়, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে বলেন, এটা প্রত্যেক দেশের নিজস্ব বিষয়। এ নিয়ে পুলিশ বাহিনীর চিন্তা নেই।

দুর্গা পুজায় সাইবার মনিটরিং বাড়ানোর কথা জানিয়ে গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন হবার আহবান জানান কমিশনার।

এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, এডিসি হারুনকান্ডে পুলিশ বাহিনী তদন্ত করছে। অন্য কর্মকর্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত চলছে।

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর