সৌদি ভিসার জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পিএম

সৌদি ভিসা প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে মঙ্গলবার থেকে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু করা হয়েছে। এছাড়া ভিসা দেওয়ার লক্ষ্যে বুধবার চট্টগ্রামে একটি অতিরিক্ত ভিসা কেন্দ্র খোলা হবে।

সৌদি ভিসা প্রক্রিয়া সংস্থা তাশির সেন্টার জানিয়েছে, ঢাকার সৌদি দূতাবাস গত ১ অক্টোবর থেকে বাংলাদেশের  ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য বায়োমেট্রিক বাধ্যতামূলক করেছে। সে অনুযায়ী তাশির ভিসা পরিষেবা কেন্দ্রগুলো ভিসা চাহিদা মেটানোর পদক্ষেপ নেয়।

এক সপ্তাহের মধ্যেই ভিসা কেন্দ্র দীর্ঘ সময়ের জন্য খোলা ছিল। আর এ সময়ের মধ্যে প্রায় ১২ হাজারেরও বেশি বায়োমেট্রিক এন্ট্রি  করা হয়। 

এছাড়াও ভিসা কেন্দ্র শুক্র ও শনিবারসহ প্রতিদিনই চালু ছিল। ভিসা আবেদনকারীদের কষ্ট লাঘবের জন্য যমুনা ফিউচার পার্কের মধ্যে একটি অতিরিক্ত ওয়েটিং লবিও নেওয়া হয়েছে।

সৌদি ভিসার জন্য মঙ্গলবার থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু করা হয়েছে। তাশির সেন্টারে ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য https://vc.tasheer.com/appointment -এ আবেদন করতে অনুরোধ করা হয়েছে।

 

একাত্তর/জো
ইউরোপের তিন দেশ সার্বিয়া, মেসিডোনিয়া ও মলদোভায় কাজের সুযোগ এবং বৈধ ভিসা পাওয়ার পরও প্রশাসনিক জটিলতায় আটকে আছেন শত শত বাংলাদেশি কর্মী। এ পরিস্থিতি নিরসনসহ জনশক্তি ছাড়পত্র প্রক্রিয়া পুনরায় চালুর...
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় সাধারণ পর্যটক (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু হচ্ছে। শুরুতে ভারতের পাঁচটি ভিসা আবেদন সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর