কঠোর তদারকিতে ইলিশের দাম সহনশীল রাখা সম্ভব: রেজাউল

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:৩৮ পিএম

ইলিশ আহরণ থেকে শুরু করে বিপণন পর্যন্ত যে খরচ, তাতে করেই  ইলিশের দাম বেশি। তবে কঠোর তদারকি করলে দাম সহনশীল পর্যায়ে নামানো সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার সচিবালয়ে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, উৎপাদন ও আহরণের সঙ্গে সম্পর্ক থাকলেও বাজার ব্যবস্থাপনায় আমাদের মন্ত্রণালয়ের হাতে নেই। ইলিশের দামের ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের করণীয় কিছু নেই। 

মন্ত্রণালয় নিজ কাজের দায় কোনোভাবেই এড়ায় না উল্লেখ করে তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করা যায় না। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত কাজে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। 

তিনি বলেন, সার্বিক কাজ তো এই মন্ত্রণালয় একা করে না। এর সঙ্গে আরও অনেকেই যুক্ত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে দুই নভেম্বর পর্যন্ত উপকূলীয় ইলিশ প্রজননক্ষেত্রের অন্তর্গত সাত হাজার ৩৪২ দশমিক পাঁচ আট বর্গকিলোমিটার এলাকাসহ দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। 

মন্ত্রী জানান, এ সময় দেশের ইলিশসমৃদ্ধ ৩৭ জেলার ১৫৫ উপজেলায় মোট পাঁচ লাখ ৫৪ হাজার ৮৮৭ জেলে পরিবারকে ২৫ কেজি হারে মোট ১৩ হাজার ৮৭২ দশমিক ১৮ মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অনেকাংশে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 
প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাজারের চেয়ে কম দামে গরুর মাংস, দুধ, ডিম বিক্রি শুরু করায় স্বস্তির পাওয়ার কথা জানালেন সাধারণ মানুষ। তারা বলছেন, ঊর্ধ্বগতির বাজারে রমজানে কম দামের এই পণ্য বিক্রি কার্যক্রম...
বাংলাদেশে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং কৃতি শিক্ষার্থীদের মূল্যায়নে বারডেম জেনারেল হাসপাতালে ‌‘ডা. মোহাম্মদ...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর