হাজারিবাগে ওয়াসার পানি পাচ্ছে না পাঁচ লাখ মানুষ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:২০ পিএম

ওয়াসার পানির সংকটে ভোগান্তিতে কাটছে হাজারিবাগের হাজারও মানুষের দিন। এলাকাবাসীর দাবি বছরের পর বছর এই এলাকায় পানির সংকট চলছে। কিন্তু সমস্যা সমাধানে কোনো কর্তৃপক্ষই উদ্যোগী হচ্ছে না। শুধু ওয়াসার পানির সংকটই নয়। এই এলাকায় ভোগান্তি আছে তিতাসের গ্যাস পাওয়া নিয়েও। বাড়িওয়ালারা বলছেন, গ্যাস পানির সংকটে বাসা ছেড়ে যাচ্ছে ভাড়াটিয়ারা।

হাজারিবাগের তল্লাবাগের শত বছর বয়সী হাজী মফিজুল ইসলামল। ১৯৫৫ সাল থেকে এই এলাকায় তার বসবাস। গেলো কয়েক বছর ধরে পানির সমস্যা নিয়েই তাদের বসবাস।

এলাকাবাসি বলছেন, গেলো তিন চার বছর ধরেই এখানে ওয়াসার পানির সেবা থেকে তারা বঞ্চিত।যদিও মাস গেলেই গুনতে হয় বিল। উপায় না পেয়ে অনেকেই নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় সাবমারসিবল পাম্প বসিয়ে সমাধানের পথ খুঁজছেন।

তারা আরও বলছেন, ধানমন্ডির মত অভিজাত এলাকার বাসিন্দা হলেও তাদের সংকট সমাধান উদ্যোগী নয় কোনো কর্তৃপক্ষ।

গেলো কয়েকদিনে সংকট এতটাই প্রকট হয়েছে যে অনেক ভাড়াটিয়াই আর থাকতে চাইছে না।

পানির সংকটের কথা স্বীকার করে কাউন্সিলর বলছেন,এই দুর্ভোগ কমাতে অনেকদিন ধরেই তিনি চেষ্টা করছেন। ওয়াসার পাম্প বসানোর জায়গা না থাকায় সমস্যার স্থায়ী সমাধান করা যাচ্ছে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান বাবুল বলেন, একটি পানির পাম্পের জায়গার দাম হলো দুই কোটি টাকা। তাহলে এই দুই কোটি টাকার জায়গা কে দিবে? সরকারের কোনো খাস জায়গা আমাদের এলাকায় নেই। পদ্মা থেকে যে পানির যতক্ষণ পর্যন্ত লাইন না আসবে, ততক্ষণ পর্যন্ত এই পানির সমস্যা থাকবে।

ঢাকা দক্ষিণ সিটির এই ওয়ার্ডে বসবাস করেন পাঁচ লাখেরও বেশি মানুষ। তাদের দাবি এখনই সমস্যা সমাধানের উদ্যোগ না নিলে শীত মওসুমে মানুষের দুর্ভোগ বাড়বে আরও বহুগুণ।

একাত্তর/পিএজে
বৃষ্টি হলেই জলাবদ্ধতা, কাদামাটি আর কোমর সমান পানি। বাসার বাইরে গেলে লাগে আলাদা পোশাক। এই হচ্ছে বৃহত্তর মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের সড়কের হাল।
পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন কলাবাগান সেন্ট্রাল রোডের ফার্স্ট ড্রাইভের ১৫টি বাড়ির কয়েকশ' বাসিন্দা। তাদের অভিযোগ, বছরের এই সময়ে লাইনে একেবারেই পানি আসে না। পানি দিতে না পারলেও, বাড়ি প্রতি অন্তত ১৫...
তীব্র গরমের সাথে যোগ হয়েছে ওয়াসার পানির সঙ্কট। দুর্বিষহ দিন পার করছেন রাজধানীর মাটিকাটা, ভাষানটেক, নদ্দাসহ বেশ কয়েকটি এলাকার মানুষ। ভুক্তভোগীদের দাবি, বছরের এই সময়ে পানির সঙ্কট প্রতি বছরের চিত্র।...
চলমান তাপপ্রবাহে মানুষের ভোগান্তি যখন চরমে তখন মড়ার ওপর খাঁড়ার ঘা পানির সংকট। মিরপুর, শেওড়াপাড়া, জুরাইন ও নন্দীপাড়াসহ রাজধানীর অন্তত ১০টি এলাকায় ঠিকমতো পানি পাচ্ছেন না বাসিন্দারা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর