রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সঙ্কটে হেলদোল নেই ওয়াসার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম

তীব্র গরমের সাথে যোগ হয়েছে ওয়াসার পানির সঙ্কট। দুর্বিষহ দিন পার করছেন রাজধানীর মাটিকাটা, ভাষানটেক, নদ্দাসহ বেশ কয়েকটি এলাকার মানুষ। সঙ্কটে পড়েছেন গুলশানের মতো অভিজাত এলাকার বাসিন্দারাও। ভুক্তভোগীদের দাবি, বছরের এই সময়ে পানির সঙ্কট প্রতি বছরের চিত্র। কিন্তু কখনও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয় না।

মিরপুরের মাটিকাটা এলাকার বাসিন্দারা বলছেন, তীব্র গরমে মানুষের পানির চাহিদা যখন বেড়েছে তখন এই এলাকায় পানির সরবরাহ এতোটাই কমে গেছে যে খাওয়া গোসলের মতো নিত্য প্রয়োজনও মিটছে না। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ওয়াসা কর্মকর্তাদের দাবি, তাদের উৎপাদন সক্ষমতা আগের মতো থাকলেও তীব্র গরমে পানির চাহিদা বেড়েছে। বাড়তি চাহিদার কারণেই এই ভোগান্তি।

এই এলাকার এক বাসিন্দা বলেন, পানি না পেলে কিনে খেতে হয়। খরচ বাড়ে। সমস্যাও বাড়ে।

মাটিকাটার এক নারী বলেন, কলে পানি না থাকলে পাম্প থেকে পানি টেনে নিয়ে কাজ করতে হয়। এই গরমে পানি নেই। আবার পানি টানতে হচ্ছে।

সবচেয়ে বেশি বিপাকে আছেন বয়স্ক আর অসুস্থ রোগীরা। ভাষানটেক এলাকার মানুষের দাবি প্রতি বছরই এপ্রিল মে মাসে পানির সরবরাহ কমে যায়। কিন্তু ওয়াসা সেদিকে দৃষ্টি দেয় না।

এক বাসিন্দা বলেন, সকালে আগে সাতটার দিকে। আবার চলে যায়। আধঘণ্টাও থাকে না। সারাদিন পানি ছাড়া চলা যায়? মানুষের বাসা থেকে খাওয়ার পানিটুকু না হয় আনি কিন্তু এর বাইরেওতো পানি লাগে। সেটা কোথা থেকে আনবো?

তীব্র গরমে চিকিৎসকরা যখন বেশি বেশি গোসলের পরামর্শ দিচ্ছেন তখন পানির সঙ্কটে এসব এলাকায় অনেকে দিনে একবারও ঠিক মত গোসল করতে পারছেন না। অভিযোগ আছে ওয়াসার মাঠ পর্যায়ের কর্মীদের বিরুদ্ধেও।

মাটিকাটার এক বাসিন্দা বলেন, ওয়াসার কিছু লোক আছে যারা রাতের আঁধারে অবৈধ সংযোগ দেয়। যাদের কাছ থেকে বেশি টাকা নিতে পারে বা যারা বেশি দেয় তাদের চাবিগুলো খুলে দেয়।

পানির এমন সঙ্কটে দিন পার করছেন রাজধানীর অন্তত দশ থেকে বারোটি এলাকার মানুষ। এদের মধ্যে বাধ্য হয়ে যারা ওয়াসার গাড়ি থেকে পানি কিনে প্রয়োজন মেটান তাদের অভিযোগ, সেই পানি দিতেও গড়িমসি করেন ওয়াসার কর্মীরা।

অথচ ঢাকা ওয়াসা বলছে, নগরীতে চাহিদার চেয়ে পানির উৎপাদন বেশি। বর্তমানে পানির চাহিদা দৈনিক গড়ে ২৬০ কোটি লিটার। ওয়াসার উৎপাদন সক্ষমতা রয়েছে ২৭০ কোটি লিটার। কোনো এলাকায় পানির সমস্যা হলে ঢাকা ওয়াসার হটলাইন নম্বর ১৬১৬২-এ যোগাযোগ করতে হবে। ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পানির সমস্যা সমাধানে ব্যবস্থা নেবে ওয়াসা।

কেএসএইচ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর