ঢাকায় ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম

শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে ঢাকায় ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আহ্বানে একযোগে ৬০টিরও বেশি ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচি উপলক্ষে  ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে একযোগে রাজধানীর ১১টি স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ এ মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানারসহ উপস্থিত ছিলেন। এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করেন এবং ওই এক মিনিট হর্ন বাজানো হতে বিরত থাকার আহ্বান জানান।

রাজধানীর সচিবালয়ের পাশে ওসমানী মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরণী মোড়, মিরপুর-১০ নং গোলচত্ত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘোষণা অনুযায়ী, কর্মসূচির প্রায় এক ঘণ্টা আগেই এসব স্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত হন।

এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্কাউট সদস্যসহ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সড়কের পাশে ব্যানার, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত  ‘এক মিনিট শব্দহীন’ থাকার আহ্বান জানান। ‘শব্দ দূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’, ‘নো হর্ন’, ‘আপনার হর্ন আপনাকেও বধির করছে’ প্রভৃতি স্লোগান লেখা হয় ব্যানার ও ফেস্টুনগুলোতে। স্কাউট সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন গাড়ি ও যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।

 

একাত্তর/জো
‎“অটিজম ও মানবতা- প্রতিটি জীবনেরই মূল্য আছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএমইউতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
ঢাকা মহানগরীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচিবালয়সহ বিভিন্ন ‘নীরব এলাকায়’ হর্ন বাজানোর বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে ‘প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’। 
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই থমথমে পুরান ঢাকার চানখারপুল, লালবাগ, আজিমপুরসহ বিভিন্ন এলাকা।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর