সচিবালয়-হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

ঢাকা মহানগরীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচিবালয়সহ বিভিন্ন ‘নীরব এলাকায়’ হর্ন বাজানোর বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে এই অভিযান শুরু হয়। সকালে হাইকোর্টের সামনে এই অভিযানে অংশ নেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। অভিযান চলাকালে বিভিন্ন গাড়িকে হর্ন বাজানোর অপরাধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কয়েকটি গাড়িকে মামলাও দেওয়া হয়।

উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, সচিবালয়ের চারপাশের সড়ক, পার্কিং এলাকা এবং হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা বা সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। নির্বাচনের পর নতুন সরকার এই আইনটি পুরোপুরি বাস্তবায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে হঠাৎ করে এ ধরনের অভিযান ও ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান নিয়ে গাড়ি চালকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ডিএমপি জানিয়েছে, শব্দদূষণ রোধে ‘নীরব এলাকায়’ তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর