প্রতি বছরই ৩১ অক্টোবর পালন করা হয় হ্যালোইন। এবার দিনটি পড়েছে মঙ্গলবার। হ্যালোইন হল একটি প্রাচীন আর্যদের উৎসব যা ইউরোপীয় দেশ এবং আমেরিকায় ফসল কাটার শেষ দিনে উদযাপিত হয়। এই ভুতুড়ে উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি প্রাচীন।
‘হ্যালোইন’ শব্দের অর্থ 'পবিত্র সন্ধ্যা' এবং এটিকে ‘সব সাধুদের দিন’ হিসাবেও গণ্য হয়। এদিন সাধু, মহাপুরুষ ও শহীদদের স্মরণ করা হয়। সাধুদের সম্মান জানিয়ে, সেই আত্মার জন্যে প্রার্থনা করা হয় যারা এখনও স্বর্গে পৌঁছাননি। এই উৎসবে হ্যালোইন পোশাক পরে পার্টিতে অংশ নেয়া, কুমড়ো খোদাই করা, মজা করা, ভুতুড়ে গল্প বলা, ভৌতিক সিনেমা দেখা এবং ভুতুড়ে আকর্ষণীয় সব আয়োজন থাকে।
প্রায় বিশ্বজুড়ে পালন করা হয় হ্যালোইন । গত কয়েক বছর ধরে, হ্যালোইন বিশ্বব্যাপী উদযাপিত হয় এবং শহুরে বাংলাদেশেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেকথা মনে রেখেই প্রতিবছরের মতো পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সিতে এবারও এক জমাট আয়োজন করেছে হ্যালোইন উৎসব ঘিরে। ৩১ অক্টোবর ২০২৩ সন্ধ্যা থেকে রাত অবধি চলবে ঢাকা রিজেন্সিতে হ্যালোইন নাইট পার্টি অন দা স্কাইলাইন।

ভোজন রসিকদের জন্য হ্যালোইন উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। শহরের মধ্যে সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশে সাজানো ঢাকা রিজেন্সির রুফ টপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্যা স্কাইলাইন’, যেখানে ভৌতিক সব সাজ-সজ্জায় অপেক্ষা করছে দারুণ ভয়ের এক অনুভূতি আর ভূতেরা। সঙ্গে রাতের খাবারের স্পেশাল বার-বি-কিউ বুফে ডিনার আয়োজন তো থাকছেই।
৩১ অক্টোবর হ্যালোইন ডে-তে এই পুরো ভুতুড়ে আয়োজনে ঢাকা রিজেন্সির অতিথিদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩১৩১ টাকা। তার সঙ্গে আরও থাকছে ভূতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখার সুযোগ, টান টান উত্তেজনার ম্যাজিক শো, কুইজ কন্টেস্ট, কস্টিউম কন্টেস্ট, র্যাফেল ড্র এর মতো এক্সাইটিং সব আয়োজন। পুরো আয়োজনটি শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত।
ঢাকা রিজেন্সিতে হ্যালোইন উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে ডায়াল করুণ ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে, বা ভিজিট করুন তাদের ফেসবুক পেজে।
