ঢাকা রিজেন্সিতে আমের উৎসব ‘মিট দ্যা ম্যাঙ্গুন্স’

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৩:০৮ পিএম

জাতীয় ফল কাঁঠাল হলেও জনপ্রিয়তায় দিক দিয়ে ফলের জগতে আম সবার ওপরে। আম খায় না এমন মানুষের দেখা পাওয়া ভার। দেশের অন্যান্য সব ফলের সঙ্গে আমের তুলনাই হয় না। মৌসুম শুরু হতে না হতেই পাকা আমে সয়লাব দেশের সর্বত্র। আর এই মৌসুমকে উদযাপন করতেই ঢাকা রিজেন্সি আয়োজন করতে যাচ্ছে ‘মিট দা মাঙ্গুন্স’ আমের উৎসব। যা চলবে ১৪ জুন পর্যন্ত।  

উৎসবে থাকবে আম দিয়ে তৈরি হরেক রকমের মজার মজার সব মুখরোচক খাবার, সঙ্গে ঢাকা রিজেন্সির স্পেশাল ব্যুফে ডিনার। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে এ উৎসব।  

সিলেক্টিভ বেশ কয়েকটি ব্যাংকের কার্ড-হোল্ডার, ফ্যান অফ ঢাকা রিজেন্সির ফ্যান গ্রুপ মেম্বার এবং  লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা আম উৎসব ও বুফে ডিনারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার উপভোগ করতে পারবেন মাত্র ৪৯৯৯ টাকায়।

এছাড়াও এই আমের উৎসব শুধুমাত্র গ্র্যান্ডিওস রেস্টুরেন্টেই সীমাবদ্ধ নয়, অতিথিরা ঢাকা রিজেন্সির সিগনেচার আউটলেটেও (বাবল ফ্লেভর, কম্ফি লাউঞ্জ এবং রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন) এই আমের উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন।

ঢাকা রিজেন্সি তার উদ্ভাবনী এবং সুস্বাদু খাবারের জন্য সব সময়ই জনপ্রিয় এবং বিখ্যাত; এই আয়োজনে হোটেলটির স্পেশাল মেনু ‘ম্যাঙ্গো স্টিকি রাইস’- একটি ঐতিহ্যবাহী থাই আইটেম যা মিষ্টি, রসালো আমের মিশ্রণ এবং নিখুঁতভাবে রান্না করা স্টিকি ভাত দ্বারা প্রস্তুত করা হয়, সাথে থাকে সুস্বাদু নারকেল সস!

এছাড়াও উল্লেখযোগ্য আইটেম এর ভেতর আরও আছে ম্যাঙ্গো চিজ কেক, ম্যাঙ্গো মউজ, ম্যাঙ্গো স্মুদি, রেড ভেলভেট ম্যাঙ্গো কেক এবং আরও অনেক কিছু! প্রতিটি আইটেমেই জিভে জল আসার মতো। চাইলে যে কেউ আমের এমন সব সুস্বাদু আইটেম খেয়ে আসতে পারেন ঢাকা রিজন্সি হোটেল থেকে। 

একাত্তর/এসি
ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ‘ঈদ রিট্রিট অ্যাট ঢাকা রিজেন্সি’ শিরোনামে আয়োজন করেছে এক জমকালো উৎসবের যেখানে মিশে আছে স্বাদের বাহার, বিলাসিতার ছোঁয়া ও প্রশান্তির পরশ।
পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বৈচিত্র্যময় আয়োজন।
ভালোবাসা মানেই অমলিন এক অনুভূতি, এক অব্যক্ত গল্পের সুর, যা বুকের গভীরে বাজে অনন্তকাল। মৃদু বসন্ত বাতাসের স্পর্শ, আর চারপাশে একান্ত নির্জনতা- এমন স্বপ্নীল পরিবেশে এই ভালোবাসার দিনে প্রিয়জনকে নিয়ে এক...
বিজয় দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেলো দারুণ বর্ণিল আয়োজন। শিশুদের জন্য একটি  চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এই পাঁচ তারকা প্রতিষ্ঠানটি। শিশুদের জন্য এই জমজমাট...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর