নারীর মৃত্যু, উদ্ধার আট, চারঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি খাজা টাওয়ারের আগুন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পিএম

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় খাজা টাওয়ারে আগুন লাগার চার ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে আটজনকে। মৃত্যু হয়েছে এক নারীর।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ৯০ সদস্যসহ কাজ করছে বিমানবাহিনী, নৌ-বাহিনী, সেনাবাহিনী, আনসার ও পুলিশ সদস্যরা।

এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আগুনের ঘটনায় এখনও পর্যন্ত এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, শুরুতে অগ্নিকাণ্ডের খবরের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও তীব্রতা বাড়ায় তাদের সাথে কয়েক ধাপে আরও ৮টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ তলা থেকে ওপর পর্যন্ত ভবনের কাচের দেয়াল ভেঙে আগুন নেভানোর কাজ করছেন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ এবং ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কেমন ছিলো তা তদন্ত করে দেখার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

অন্যদিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগায় দেশের বিভিন্ন জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো জানিয়েছে, ওই ভবনে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে। আগুন লাগার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। এতে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে।

আগুন লাগার একঘণ্টা পর দেখা যায়, আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন দেয়াল বেয়ে ভবনের বাইরে এসির ওপরে বসে আছেন। তাছাড়া ভেতরে আটকে পড়া অনেককে দেখা যায় সে সময়। ধোঁয়ায় মধ্যে তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে উদ্ধার কর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

 

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর