নির্বাচনের আগে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৫:১৭ পিএম

নির্বাচনের আগে নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

সোমবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বছরের শেষ সময় হরতাল বা সহিংস রাজনৈতিক কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। 

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যাচার হচ্ছে। গত জানুয়ারিতে এরা সাম্প্রদায়িক উসকানি দেয়ার লক্ষ্যে বই নিয়ে মিথ্যাচার করেছিল। এরা চায় না, শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিখতে, চিন্তা করতে শিখুক, অনুসন্ধিৎসু হোক, মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার চর্চা করুক।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছেন তারা নোট ও গাইড বই ব্যবসায়ী উল্লেখ করে তিনি বলেন, এই কারিকুলাম বাস্তবায়ন হলে নোট গাইড বই কিংবা কোচিংয়ের প্রয়োজন হবে না। তারাই অপপ্রচার চালাচ্ছে।

নতুন শিক্ষাক্রমে বিজ্ঞানের নম্বর কমিয়ে দেয়ার অভিযোগও সঠিক নয় জানিয়ে তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে বিজ্ঞান বিষয়ের জন্য অপেক্ষাকৃত বেশি সময় রাখা হয়েছে। কাজেই সার্বিক দিক দিয়ে আগের চেয়ে বিজ্ঞানের গুরুত্ব বেড়েছে, বিষয়বস্তুর পরিধিও বেড়েছে।

‘প্রচুর উপকরণ কিনতে হয়, ফলে শিক্ষাব্যয় অনেক বেড়েছে’ বলে যা বলা হচ্ছে, তা ভুল উল্লেখ করে তিনি আরও বলেন, সঠিক তথ্য হলো দামি উপকরণ, চাকচিক্য বা সৌন্দর্য এখানে বিবেচ্য বিষয় নয়। স্থানীয়, সহজলভ্য ও পুনর্ব্যবহারযোগ্য কাগজ ও উপকরণ ব্যবহারের নির্দেশনা বারবার দেয়া হয়েছে।  

শিক্ষামন্ত্রী জানান, ধর্মশিক্ষায় লিখিত পরীক্ষা রাখা হয়নি বলে যে কথা বলা হচ্ছে, সেটিও ভুল তথ্য।

তিনি বলেন, সব বিষয়ের জন্য একই পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা রয়েছে, যেখানে লিখিত মূল্যায়নও অন্তর্ভুক্ত। ধর্ম নিয়ে উস্কানি দিচ্ছেন অপপ্রচারকারীরা।

এছাড়া শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরবিএস
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে টিভিইটি (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ)-এর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। 
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে...
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর