অবরোধ কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা করছে ডিএমপি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:৪৯ পিএম

শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি পালনের কথা বললেও ২৮ অক্টোবর দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা করে বিএনপি-জামায়াতের কর্মীরা। এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। মারা যায় আরও দুজন সাধারণ মানুষ। হামলা চলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগ পুলিশ হাসপাতালে। আগুন দেয়া হয় হাসপাতালের এম্বুলেন্স ও বাসে। 

এসবের মাঝেই বিএনপির ডাকে তিনদিনের অবরোধ শুরু হচ্ছে মঙ্গবার, অবরোধ ঘিরে নাশকতার কোন সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এই কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা দেখছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন। 

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা বলে দিনভর বিএনপি জামায়াত যে নাশকতা করেছে সেই কারণেই এই শঙ্কা। 

এদিকে অবরোধ কর্মসূচীকে ঘিরে সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে র‍্যাব। 

মঙ্গলবার থেকে সারাদেশে তিনদিনের জন্য সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামাত। অবরোধে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যপক নিরাপত্তা নেয়ার কথা বলছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বলেন, দুষ্কৃতিকারীদের ব্যাপারে পুলিশ সজাগ আছে। বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। 

অবরোধকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে র‍্যাব। এই বাহিনীর টহল টিম গুরুত্বপূর্ন সড়কগুলোতে টহল দিচ্ছে। অবরোধের নামে নাশকতার চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংসের পরিচালক কমান্ডর  খন্দকার আল মইন।

তিনি বলেন, কেউ যদি কোনপ্রকার নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যেকোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।

বিএনপির তিনদিনের অবরোধে মাঠে থাকবে বিজিবি ও আনসার সদস্যরা। তারাও যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান সংশ্লিষ্টরা কর্মকর্তারা।  

 

এআর
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর