মোটরসাইকেল ধাক্কায় প্রবাসীর মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম

রাজধানীর রমনায় মোটরসাইকেলের ধাক্কায় এক অস্ট্রেলিয়া প্রবাসী নিহত হয়েছেন। এই সময় মোটরসাইকেল চালক ও এক আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে রমনা পার্কের ভিআইপি গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম জোসেফ গোমেজ (৫৬)। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার হাসনাবাদ, মোলাশী কান্দা, সুমুস্তী বাড়ি গ্রামে। তিনি অস্ট্রেলিয়া থাকতেন। আহত হয়েছেন, মোটরসাইকেল চালক তামিম রায়হান হৃদয় (২০) ও আরোহী জোনায়েত হোসেন সাহেল (২১)।

নিহতের ভাই জনি গোমেজ জানান, তার ভাই জোসেফ অস্ট্রেলিয়ার থেকে এপ্রিলে দেশে এসেছেন। উঠেছেন কাকরাইলের সার্কিট হাউজ রোডে ভাইয়ের বাসায়। জোসেফ ডায়াবেটিস রোগী ছিলেন, তাই প্রতিদিনের মতো সেদিন রাতেও তিনি রাতে হাঁটতে বের হয়েছিলেন। পরে তারা জানতে পারেন জোসেফ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। হাসপাতালে এসে তারা তাকে মৃত অবস্থায় পান।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: উজ্জ্বল জানান, জোসেফ রাস্তা পার হওয়ার সময়ে মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে চিকিৎসক জোসেফকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আহতরা পুলিশ হেফাজতে রয়েছে।

একাত্তর/পিএজে
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক ও তার আরোহী এক বিদেশি শিক্ষক নিহত হয়েছেন।
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুটি বাসের চাকার পিষ্ট হয়ে এক নারী শিক্ষক নিহত হয়েছেন।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর