'হত্যা, গুম' হওয়া পোশাকশ্রমিক জোসনা বেগম জীবিত উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম

যে জোসনা বেগমকে 'হত্যার পর গুম' করে ফেলার গুজব ছড়িয়ে মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলন জমিয়ে তোলা হয়, সেই জোসনাকেই রাজধানীর পল্লবী এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

গত মঙ্গলবার মিরপুরের একটি গার্মেন্টস সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যা ও গুমের গুজবকে ঘিরে গত বুধবার সারাদিন গার্মেন্টস কর্মীদের আন্দোলন চলে। 

অভিযোগ তদন্তে নামে র‍্যাব-৪ এর একটি দল। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তারা। আন্দোলনকারীরা র‍্যাবকে অভিযোগ দেয় যে, জোসনা বেগমকে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়েছে। 

এরই ধারাবাহিকতা র‌্যাব-৪ এ বিষয়ে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত কার্যক্রম শুরু করে। বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা হতে জীবিত উদ্ধার করে।

র‍্যাব জানিয়েছে, বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

জোসনা বেগমকে নিয়ে ছড়ানো গুজব ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আরবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর