সন্ধ্যা থেকে রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১১:৩০ পিএম

সন্ধ্যা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে তিন বাসের অগ্নিকাণ্ডের তথ্য পাওয়া গেছে। একই সময়ে একটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর তাঁতিবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রাত ৮টার দিকে রাজধানীর বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

অপরদিকে রাসেল স্কয়ারে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন বুধবার। প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় অবরোধ পালন করে বিএনপি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসেব বলছে, রোব ও সোমবার সর্বাত্মক অবরোধ চলার সময়ে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ২১টি যানে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি বাস, দুইটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি অটোরিকশা ও একটি লেগুনা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ১১০টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি এবং ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

একাত্তর/আরএ
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর