ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ এএম

দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন সকাল ১০টায় রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ সংলগ্ন পিডব্লিউডি কলোনী অডিটোরিয়ামে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে এ দফায় পেঁয়াজ বিক্রি করবে না টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। উপকারভোগীরা ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।

তবে চিনি সব পয়েন্টে পাওয়া যাবে না। প্রাপ্যতাসাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে। তবে কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে এবার পেঁয়াজ বিক্রি করছে না টিসিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্ডধারীরা ডিলারের দোকান বা সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনতে পারবেন।

একাত্তর/এআর
রাজধানীর মালিবাগের আলোচিত ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে ৫০০ ভরি সোনা চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের স্টাফদের ওপর হামলা ও কাউন্টারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন পরিবহনের পরিচালক।
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স আনুমানিক ৫০ এর আশপাশে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর