বোরকা পরে রাজধানীর মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১১:৩০ এএম

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বুধবার (৮ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলার্সের মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিলো। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিলো। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিলো। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

এদিকে চুরির খবর পেয়ে রমনা থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা শপিং মলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে। 

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং চোরদের ধরতে একাধিক দল কাজ শুরু করেছে। শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে, যার তদন্ত করা হবে। যাত্রাবাড়ীর ঘটনার সঙ্গে এই চুরির কোনো যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শপিং মল থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানিয়েছেন।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালঙ্কার এবং পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছিল। ওই ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের পরিচয় শনাক্তে তৎপর রয়েছে।

 

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর