বিএনপি-জামায়াতের ৩০ কর্মীর ৩ বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

দশ বছর আগে বেআইনি সমাবেশ করে বাসে আগুন দেওয়াসহ ভাঙচুরের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাভার থানা বিএনপি ও জামায়াতের ৩০ নেতা-কর্মীকে তিন বছর করে সাজা দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ৩ টায় ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা ২৭ আসামি অনুপস্থিত থাকায় তাদেরকে পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়। তিন আসামি মামলার শুরু থেকেই পলাতক আছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

দণ্ডিত আসামিরা হলে- মিনহাজউদ্দীন মোল্লা, শফিকুল ইসলাম,শাহজালাল, আমানুল ইসলাম আমান, মো. রাকিব, আলাউদ্দীন, আশিকুর রহমান, মাহমুদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ,ফজল আহমেদ, আফসার মোক্তার, রেজাউল করিম জুয়েল, খোরশেদ আলম, ইউনুস খান, মো. নয়ন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, হাসিবুর রহমান, আসাদুজ্জামান টিটু, ইউসুফ হোসেন, শাহনেওয়াজ হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, মুসলেমউদ্দীন, আমজাদ হোসেন টুটুল, মো. রাকিব পিতা চান মিয়া, মোহাম্মদ আলী পাঠান, আরিফুল হক সুমন,সাইফুল ইসলাম ও মাহমুদুল মুকুল।

দণ্ডিতদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ৪২৭ ধারায় ৬ মাস এবং ৪৩৬ ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ১ এপ্রিল সাভারের শিমুলতলার ঢাকা-আরিচা মহাসড়কে রাত ৮ টায় বিএনপি ও ১৮ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করে। রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর করে এবং বাসে আগুন লাগিয়ে দেয়।

ওই ঘটনায় সাভার থানার সহকারী উপপরিদর্শক ফারুক জামান বাদী হয়ে মামলা করেন। ২০১৩ সালের ২৯ জুন পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান চার্জশিট দাখিল। রাষ্ট্রপক্ষে পক্ষে ৭ জন আদালতে সাক্ষ্য দেন।

কেএসএইচ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর